র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে এ কে এম শহিদুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হয়েছেন মো. মাইনুল হাসান।


আজ বুধবার (৭ আগস্ট) উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখের স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগের কথা জানানো হয়।


এছাড়া, ঢাকা পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ। ঢাকা (সংযুক্ত) পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন হাবিবুর রহমান।