সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলায় খবরে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতেরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এ বার্তা দেয়া হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে দেয়া ইইউ দূতাবাসের পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনের রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি অন্যরা সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে স্বাগত জানাই।’

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বলেছেন, ‘আমরা জরুরি ভিত্তিতে সংযত থাকতে, সব ধরনের ধর্মীয় সহিংসতা এড়াতে ও মৌলিক মানবাধিকার সমুন্নত রাখতে সব বাংলাদেশীকে আহ্বান জানাই।’

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ছাড়া দূতাবাস রয়েছে এমন দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও নেদারল্যান্ডস।