বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে নির্বাচনী জনসভা উপলক্ষে গতকাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতাদের উদ্যোগে পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেবাচিম ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু এবং শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন বরিশাল বিএমএর সাবেক সভাপতি, ড্যাব শেবাচিম শাখার সাবেক সভাপতি ও শেবাচিমের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজ রহিমসহ শেবাচিম ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা। —বিজ্ঞপ্তি