মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও দুই লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে নারায়ণগঞ্জ জেলা মৎস্য বিভাগ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এসএম রেজাউল করীম। অভিযানে আরো অংশ নেন মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. শহীদুল ইসলাম ভূঁইয়া।