লক্ষ্মীপুরের রামগঞ্জে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে দাদা সফি উল্যাহ (৬০) ও নাতি ওমর ফারকের (২) মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেন। সফি উল্যাহ ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা।