আগামী ৭ ও ৮ আগস্ট
২০২৪ তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার দুই দিন বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের
বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (৬
আগস্ট) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মোঃ শফিকুল
ইসলামের স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে
আরো বলা হয়, বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।










