সংসদ বিলুপ্তিকে স্বাগত জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) সংগঠনটির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমকে বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়েছে। তাই এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনার পথ খুলেছে।

তিনি বলেন, দ্রুত যেন সরকার গঠন হয় এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়।