অন্তর্বর্তীকালীন
সরকারে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান
বলেছেন, দুর্নীতির বিষয়ে
কঠোর হওয়া ছাড়া উপায়
নেই। অত্যন্ত কঠোর অবস্থান থেকে
ছাত্র–জনতার রায় অনুযায়ী কাজ
করে যাব। এখানে দুর্নীতি
প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না।
শনিবার
(১০ আগস্ট) দুপুরে রাজধানীর
মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক
সংবাদ সম্মেলনে এসব কথা বলেন
আদিলুর রহমান খান। এ সময়
তার সঙ্গে ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা।
সংবাদ
সম্মেলনে সাংবাদিকরা বলেন, বিভিন্ন সময়ে শিল্প মন্ত্রণালয়ের
দুর্নীতি ও অনিয়মের কথা
শোনা যায়, কাজ না
করে বিল নিয়ে নেয়ারও
অভিযোগ আছে। এর জবাবে
আদিলুর রহমান খান বলেন, দুর্নীতির
বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা
করেছি, এসব অবশ্যই আমলে
নেয়া হবে।










