গাইবান্ধা রেলওয়ে স্টেশনে একটি ট্রেনে অভিযান চালিয়ে ৮২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বালাসীঘাট রেলওয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতার দুইজন হলেন রাজিয়া সুলতানা (৩০) ও রিক্তা আক্তার ইতি (৩০)।
বালাসীঘাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহারগামী পদ্মরাগ লোকাল ট্রেনে অভিযান চালানো হয়। লালমনিরহাট থেকে আসা ট্রেনটি গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছালে তল্লাশি চালিয়ে রাজিয়া সুলতানার কাছ থেকে ৪২ বোতল এবং রিক্তা আক্তারের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।










