গতকাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এ জরিমানা করেন। তিনি জানান, অভিযানে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম চোখে পড়ে। রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এমনকি সেখানে তেলাপোকা ও ইঁদুরের উৎপাতও দেখা গেছে। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে।
জরিমানা
চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় কাচ্চি ডাইন নামে একটি রেস্টুরেন্টে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।










