রাজধানীর আগারগাঁওয়ের
নির্বাচন কমিশন ভবন ও আইসিটি টাওয়ারে হামলার আশঙ্কায় ভবন দুটি ছেড়ে যান সেখানকার সরকারি
কর্মকর্তারা।
মঙ্গলবার (৬
আগস্ট) দুপুর ১২টায় আগারগাঁওয়ে এমন পরিবেশ তৈরি হয়। এতে নির্বাচন কমিশন এবং আইসিটি
টাওয়ারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর মিছিলটি সেখান থেকে
চলে যায়। সেনাবাহিনী নিয়োজিত থাকায় হামলা করতে পারেনি বলে জানান সেখানে অবস্থানরতরা।
ভবন দুটির কর্মকর্তাদের সূত্রে এমন তথ্য জানা যায়।
প্রত্যক্ষদর্শী
ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ একটি মিছিল নির্বাচন
কমিশন ভবনের সামনে আসে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একটু
পরেই আইসিটি টাওয়ারের দিকে যায় মিছিলটি। মিছিলটি নির্বাচন কমিশন মোড়ে অবস্থান করায়
আতঙ্ক ছড়িয়ে যায় কর্মকর্তাদের মধ্যে। এসময় তাড়াহুড়ো করে ভবন থেকে নেমে আসেন তারা।
কর্মকর্তারা
বলেন, মিছিল থেকে ভবনে হামলা হতে পারে এমন আশঙ্কা থেকেই আমরা কার্যালয় ছেড়ে চলে আসি।










