লক্ষ্মীপুরে বিরোধপূর্ণ জমি থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ আজাদ নামে একজনকে আটক করেছে। গতকাল দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকায় এ সংঘর্ষ হয়। সদর মডেল থানার পুলিশ ও শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।