নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুকুরে ডুবে আফিফা আক্তার (২) ও মুনতাসির (২) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে পৌরসভার ইছাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মুনতাসির সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার মাইনউদ্দিনের ছেলে এবং আফিফা আক্তার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।
পুকুরে ডুবে মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁয় পুকুরে ডুবে আফিফা আক্তার (২) ও মুনতাসির (২) নামে দুই শিশুর মৃত্যুর হয়েছে।










