বাংলাদেশে স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধার হওয়ার আশা প্রকাশ করেছে চীন। মঙ্গলবার (৬ আগস্ট) নিজস্ব ওয়েবসাইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ মন্তব্য জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে চীনের মন্তব্যে মুখপাত্র বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে অনুসরণ করছে চীন। বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে বাংলাদেশে শিগগিরই সামাজিক স্থিতিশীলতা পুনরুদ্ধার হবে বলে চীন আন্তরিকভাবে আশা করে, মুখপাত্র এটিও জানান।