অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। আজ বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি দায়িত্ব পালনে ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেছেন।

দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় ৪ বছর দায়িত্ব পালন করেন আমিন উদ্দিন।

২০২০ সালের ৮ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাটর্নি জেনারেল হিসেবে এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে, তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে দ্বায়িত্বপালনকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর এই পদে তাকে নিয়োগ দেয়া হয়।