আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) বন্ধ থাকবে
পোশাক শিল্পের কারখানা। এক বার্তায় এ তথ্য জানিয়েছে পোশাক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের
সংগঠন বিজিএমইএ।
বার্তায় বিজিএমইএ বলেছে, সার্বিক পরিস্থিতি
বিবেচনায় দেশের সকল পোশাক শিল্প কারখানা আগামীকাল বন্ধ রাখার জন্য মালিক ভাইবোনদের
অনুরোধ করা হলো।
পরবর্তী সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে বলেও
জানিয়েছে বিজিএমইএ।










