‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এছাড়া দিবসটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।