ফারহান রনিকে কোলে পিঠে করে মানুষ করেছেন শারমীন বেগম। ফারহানের স্বজনের জায়গাতেই থাকতেন শারমীন ও তার স্বামী সন্তানেরা। পারিবারিকভাবে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল। এ অবস্থায় শারমীনকে হত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না তার পরিবার। তারা ফারহানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এদিকে এ ঘটনায় শারমীন বেগমের বড় মেয়ে রুমা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফারহানকে আদালতে হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ড নিয়ে ফারহান অসংলগ্ন কথা বলছে। সে বলতে চাইছেন শারমীন বেগম তাকে তাবিজ করেছে। তার এক মেয়েকে সে বিয়ে করতে চেয়েছিল। এসব কারণে সে এটা করেছে।
শারমীনের বড় মেয়ে রুমার দাবি, চুরি করা হাঁস রান্নার জন্য তার মাকে ডেকে নিয়ে যাওয়া হয়। মা হয়ত এতে অপারগতা প্রকাশ করে। এ কারণে সে হত্যা করে।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ফারহান এ নিয়ে একেক সময় একেক কথা বলছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।










