বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। তিনি এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবে।

আজ শুক্রবার (৯ আগস্ট) ঢাকা সেনানিবাসের বিমান সচিব শাখার বিমান বাহিনী সদর দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া চট্টগ্রামের বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এয়ার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরীকে ঢাকা বিমান বাহিনী সদর দপ্তরের প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।