দেশের চলমান পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণের আগে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার (৫ আগস্ট) সেনা সদর দপ্তরে এ বৈঠক হয়।
বৈঠকে ছিলেন- বাংলাদেশ জাতীয়তবাদী দলের (বিএনপি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, জামায়াতের আমির ড. শফিকুল ইসলাম মাসুদ, হামিদুর রহমান আজাদ।
বৈঠক শেষে সেনাপ্রধান জানান, সেখানে আওয়ামী লীগের কেউ ছিলেন না।










