ছাত্র গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের সংগ্রামে বিজয়ী ছাত্র-জনতাকে বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম। অভিনন্দন জানিয়ে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, অবিলম্বে জালিয়াতির নির্বাচনে গঠিত জাতীয় সংসদ ভেঙে দিতে হবে।
বিবৃতিতে নেতারা আরো বলেন, ছাত্র গণহত্যার হুকুমদাতা ও জড়িত আওয়ামী লীগ মন্ত্রী, এমপি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বৃত্ত কর্মকর্তাদের গ্রেফতার করতে হবে এবং মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার করতে হবে।
বিবৃতিতে তারা আরো বলেন, অবিলম্বে আটক সব ছাত্র-জনতা ও রাজবন্দির মুক্তি এবং সব মিথ্যা মামলা বাতিল করতে হবে।










