বান্দরবানের লামায় ত্রিপুরা সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ ঘটনার দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারি সহায়তা নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
বান্দরবান জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘরবাড়ি পুনর্নির্মাণে সব ধরনের সহায়তা দেয়ার উদ্যোগ নিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকেও অতিরিক্ত সহায়তা দেয়া হবে বলে নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।










