নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গতকাল দুপুরে র‌্যাব-১১-এর এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।