পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেছেন। আজ শনিবার রাতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানতে চাইলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান বণিক বার্তাকে বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএসইসির চেয়ারম্যান আমাকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০২০ সালের ১৭ মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসেবে চলতি বছরের ১৬ মে তার প্রথম মেয়াদ শেষ হয়। গত ২৮ এপ্রিল তাকে আরো এক মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান প্রজ্ঞাপন জারি করা হয়।