ঢাকার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে আটক হয়েছেন
সাবেক ডাক টেলিযোগাযোগ ও
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিমানবন্দরের একটি
দায়িত্বশীল সূত্র বণিক বার্তাকে এ
তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি
জানায়, আজ দুপুরের দিকে
ভিআইপি লাউঞ্জে অবস্থান করার সময় বিমানবন্দরের
কিছু সাধারণ কর্মী পলককে দেখতে পান এবং আটকে
রাখেন। এ সময় বিমানবন্দর
কর্মীদের সঙ্গে সাবেক প্রতিমন্ত্রীর কথা কাটাকাটির ঘটনাও
ঘটে। পরে সরকারের একটি
বাহিনীর সদস্যরা তাকে আটক করে
নিয়ে যায়।










