নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবির পক্ষ থেকে শনিবার (১০ আগস্ট) সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ‘কারিকুলাম স্থগিত করা হয়েছে’ মর্মে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি সত্যি নয়— গুজব।
এনসিটিবি নিশ্চিত করেছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।










