চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে। কিছুদিন টোলহীনভাবে পরীক্ষামূলক যানবাহন চলাচলের পর শুক্রবার (৩ জানুয়ারি) প্রায় ১৬ কিলোমিটার উড়ালপথটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম নামে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়।
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় চালুর কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এক্সপ্রেসওয়েতে প্রথম টোল দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনের সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,"চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে এ উড়াল সেতু। যারা গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করা হচ্ছে। সারা দেশের মানুষ ও আগামী প্রজন্ম যেন শহীদদের অবদানের কথা স্মরণ করতে পারেন, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।










