ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে যারা নদী পাড়ের জন্য এরই মধ্যে ঘাটে অবস্থান করছেন তারা শীতে দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসির ডিজিএম নাসির চৌধুরী জানান, মধ্য রাত থেকে আরিচা-কাজিরহাট নৌপথে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে তিনটায় কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে চ্যানেলের বিকন বাতিসহ নৌ চ্যানেল অস্পষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে শাহ আলী ও ধানসিঁড়ি নামে দুইটি রো রো ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকে পড়ে।