রাজধানীতে হাইকোর্ট প্রাঙ্গণে কয়েকশ’ আন্দোলনকারী অবস্থান করছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের আজ শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।  

আজ বেলা পৌনে ১২টা থেকে হাইকোর্ট ভবনের সামনে অবস্থান করছেন আন্দোলনকারীরা। তাঁরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। হাইকোর্ট প্রাঙ্গণে সেনাবাহিনী অবস্থান করছে।