গাজীপুর রিজিয়নের শিমরাল হাইওয়ে ক্যাম্পের পুলিশ বিশেষ অভিযানে ৬ টন (৫ হাজার ৯২০ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে, নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় এ অভিযান চালানো হয়।

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে ঢাকা মেট্রো ড-১৪-৮৫৬৩ নম্বরের কাভার্ড ভ্যান থেকে পলিথিনগুলো জব্দ করা হয়। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।