নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টিল মিল কারখানায় গ্যাস লাইনের পাইপে বিস্ফোরণ হয়েছে। এতে কারখানার পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে গোদনাইলের শারমিন স্টিল লিমিটেড নামে কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।৷