লক্ষ্মীপুরে রিয়াজ হোসেন (২৫) নামে এক কাঠমিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় সাজাপ্রাপ্ত কাউসার হোসেন (৩১) ও রাকিব হোসেন (২৫) আদালতে উপস্থিত ছিলেন।