সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংতার কারণে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে সেটি আর হচ্ছে না। শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখার ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়।

এ কারণে ১১ আগস্ট থেকে পরীক্ষা নেয়া সম্ভব নয়। ঢাকা শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে। আগামীকাল বুধবার (৭ আগস্ট) এই বিষয়ে নোটিশ জারি হতে পারে।