মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। মাদ‌ারীপু‌রের পু‌লিশ সুপার মো, সাইফুজ্জামান এ তথ্য বণিক বার্তাকে নিশ্চিত করেন।

নিহত ইউপি সদস্যের নাম আক্তার শিকদার (৪৮)। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে। অপরজন হলেন সিরাজুল ইসলাম (৩৫)।

এলাকাবাসী, পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শুক্রবার ভোরে বাশগাড়ি এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুজন নিহত হন।

মাদ‌ারীপু‌রের পু‌লিশ সুপার মো, সাইফুজ্জামান ব‌লেন, আধিপত‌্য বিস্তার নি‌য়ে সংঘ‌র্ষে ইউপি সদস‌্যসহ দুইজন নিহত হ‌য়ে‌ছে। আরো ক‌য়েক জ‌নের অবস্থা গুরুতর। এলাকায় প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে পু‌লিশ র‌্যাব ও সেনা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে।