বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ৩ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।