নারায়ণগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী ও বুড়িগঙ্গা পরিবেষ্টিত  আলিটেক ইউনিয়ন। অর্ধলাখের বেশি মানুষের বসবাস এ ইউনিয়নে। তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা বা ট্রলার। নারায়ণগঞ্জ শহর থেকে আলিরটেক মাত্র দুই কিলোমিটার হলেও যেতে হয় ১৫-১৬ কিলোমিটার ঘুরে। গতকাল ডিক্রিরচর খেয়াঘাট থেকে ফেরি সার্ভিস চালুর মাধ্যমে আলিরটেকবাসীর দুর্ভোগ লাঘব হয়েছে। স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ফেরি সার্ভিস উদ্বোধন করেন।