লক্ষ্মীপুরের রামগতিতে অপহৃত ছাত্রী উদ্ধার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের জনতা মডেল একাডেমির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানান।