সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বিজিবি, র‍্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসার সহায়তা করছে।

মঙ্গলবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ বিষয়ে আইএসপিআর সবার সহযোগিতা কামনা করেছে।