নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবরোধ করে অগ্নিসংযোগ, যাত্রীবাহী বাস ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। এর আগে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।