ঘন কুয়াশায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট ও ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী জানান, রোববার রাত ১২টার দিক কুয়াশার তীব্রতা বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। বিকনবাতি অস্পষ্ট হয়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় উভয়ঘাটে ১২টি ফেরিকে আটকে রাখা হয়।
অপরদিকে, মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট নৌরুটেও ঘন কুয়াশার প্রকোপ বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এ সময় দুই ঘাটে ৫টি ফেরিকে আটকে রাখা হয়।
দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে বাস পারাপার করা হয়। পর্যায়ক্রমে পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছ।










