ছাত্ররাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়েছে রাজধানীর মিটফোর্ডে অবস্থিত
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল। শনিবার (১০ আগস্ট) কলেজের একাডেমিক
কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে কলেজের ক্যাম্পাস
ও আবাসিক হলে ছাত্র রাজনীতি করা যাবে না।
একাডেমিক কাউন্সিলের বৈঠকে বলা হয়, কলেজ ক্যাম্পাস ও হলে শিক্ষার্থী,
শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সব ধরনের রাজনীতি এবং রাজনৈতিক-অরাজনৈতিক লবিং ও ক্লাবগুলোর কার্যক্রম সর্বসম্মতিক্রমে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এছাড়াও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা
জ্ঞাপন এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে।










