বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কর্মকর্তাদের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের বিরুদ্ধে ভ্যাট চালান জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুদকের এনফোর্সমেন্ট টিম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে অভিযান পরিচালনা করে।
অভিযানে সংশ্লিষ্ট অভিযোগের নথিপত্র সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যও নেয়া হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দুদক টিম জানিয়েছে।
দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ও জনসংযোগ দপ্তর জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো বিশদভাবে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।










