সাবেক খাদ্য সচিব ও কলামিস্ট মো. আবদুল লতিফ মন্ডল গতকাল দুপুর সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মাগরিব নামাজের পর উত্তরার ১৩ নম্বর সেক্টরের জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১টায় তার নিজ জন্মস্থান রংপুরের পীরগঞ্জে তার দাফন করার কথা।
মৃত্যুর আগে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবসর গ্রহণের পর খাদ্যনিরাপত্তা ও বাজার পরিস্থিতি নিয়ে বণিক বার্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।










