যশোরে যুবদল নেতা বদিউজ্জামান ধনি হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ ও র্যাব সদস্যরা। গতকাল জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন যশোর শহরের রেল রোড টিবি ক্লিনিক এলাকার রায়হান (২৫), শঙ্করপুর
এলাকার ইছামীর (২০) ও টিবি ক্লিনিক এলাকার আল-আমিন (২৫)। তাদের মধ্যে আল আমিনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
পুলিশ সুপার প্রলয় কুমার জানান, গত ১২ জুলাই সন্ত্রাসী হামলায় নিহত হন বদিউজ্জামান ধনি। বুধবার রাতে তার ভাই মনিরুজ্জামান আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে যশোর শহরের টিবি ক্লিনিক এলাকা থেকে প্রধান আসামি রায়হান এবং খুলনার দীঘলিয়া উপজেলার বারাকপুর গ্রাম থেকে ইছামীরকে আটক করে। এছাড়া র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শহরের শংকরপুর এলাকা থেকে এজাহারনামীয় আরেক আসামি আল-আমিনকে আটক করেন। এ সময় তাদের দেয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহূত দুটি গাছিদা, একটি করে চাইনিজ কুড়াল ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, ধনি হত্যার মাস্টারমাইন্ড শামীম আহমেদ মানুয়া ওয়ার্ড বিএনপির নেতা।










