সারা দেশে মোট ৬৩৯টি থানার মধ্যে ৬৩৪টির কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

৫টি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে বকি ৫টি থানার কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।