কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালীতে বাসের সঙ্গে পিকআপ ও ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ১৫ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া মইক্ক্যাঘোনা ঢালায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শ্যামলী পরিবহনের বাসচালক ও মাদারিপুর জেলার বাসিন্দা মৃত ইছাহক মাতবরের ছেলে বজলুল হক (৪২), হেলপার ঢাকা ধামরাই এলাকার বাসিন্দা সিকিম আলীর ছেলে মো. আলাল (২৮) ও লবণ বোঝাই পিকআপের যাত্রী ও মহেশখালী উপজেলার ছাইরারডিল এলাকার বাসিন্দা মৌলানা আহসান উল্লাহর ছেলে মৌলানা আবদুল খালেক (৩৬)।
মালুমঘাট হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি পিকআপকে ওভারটেক করছিল। এসময় কক্সবাজারমুখী মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় বাসের প্রায় ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।