নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় শটগান পরিষ্কার করার সময় এক পুলিশ কনস্টেবল রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে থানার ভেতরেই এ ঘটনা ঘটে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।৷

আহত পুলিশ কনস্টেবল টিপু সুলতান (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ওসি আহসান উল্লাহ বলেন, ডিউটিতে বের হওয়ার আগে কনস্টেবল মো. বাবুল শটগান পরিষ্কার করছিলেন।৷ এমন সময় মিসফায়ার হলে পাশে দাঁড়ানো অপর কনস্টেবল টিপু সুলতান আহত হন।৷

‘শটগান থেকে বের হওয়া ছররা গুলি টিপু সুলতানের শরীরের কয়েকটি স্থানে লাগে৷। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন এবং চিকিৎসা নিয়ে স্টেশনে ফিরেছেন’, বলেন ওই পুলিশ কর্মকর্তা।