লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে নয়টি ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এর মধ্যে রামগতিতে চারটি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা ও একটি ইটভাটা ভেঙে দেয়া হয়। এছাড়া কমলনগর উপজেলায় পাঁচটি ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল দুই উপজেলায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়।