কোটা সংস্কারের দাবি কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান। গতকাল বেলা আড়াইটার দিকে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর গণভবনে প্রবেশ করে আন্দোলনরত ছাত্র-জনতার একটি দল। পরে ছাত্রদের একটি অংশ সংসদ ভবনের গেট ভেঙে ভেতর ঢুকে পড়ে। বিভিন্ন ভিডিওতে সংসদ ভবনের ভেতরে তাদের নাচানাচি করে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। দেখা গেছে, সংসদ ভবনের চেয়ারে বসে ধূমপান করতেও।
এর আগে গণভবনে প্রবেশের পর আন্দোলনকারীদের অনেককে গণভবনের বিভিন্ন জিনিস লুটপাট করতে দেখা গেছে। সেখানে থাকা সব জিনিস যে যেভাবে পারছেন নিয়ে নিচ্ছেন। অন্যদিকে সেখানে প্রবেশের পর আন্দোলনরত ছাত্র-জনতার একটি অংশ নামাজ আদায় করেন।










