শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়। এর মধ্যে হামে চারজন ও হামের উপসর্গ নিয়ে সাতজন মারা গেছে। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২০৫ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৬৫ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪৪ শিশুর।
প্রতিবেদনে আরো জানানো হয়, ২৪ ঘণ্টায় হামে মারা যাওয়া চার শিশুর তিনজনই ঢাকা বিভাগের, একজন বরিশাল বিভাগের। এ সময় হামের উপসর্গ নিয়েও ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে দুজন করে শিশুর মৃত্যু হয়েছে সিলেট ও চট্টগ্রাম বিভাগে।
সারা দেশে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ শিশুই ঢাকা বিভাগের। এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ১১৬ শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৪৪৩ শিশু রয়েছে।










